1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য  রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট উল্লাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ বিশ্ব পরিবেশ দিবসে নব দম্পতিকে বিরল প্রজাতির গাছের চারা উপহার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী  ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

ট্রেনের ধাক্কায় নিহত সিরাজগঞ্জের লেখক-সাংবাদিক মনিরুজ্জামান মনি

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন সিরাজগঞ্জের লেখক, সাংবাদিক ও বাসদ নেতা মনিরুজ্জামান (৬০) মনি। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী রেলস্টেশনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান মনি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক যমুনা প্রবাহ-এর সাবেক সাহিত্য সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মৃত্যুকালে মনিরুজ্জামান মনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জের সাহিত্য ও সাংবাদিক মহলে গভীর শোক নেমে এসেছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় ঢাকাগামী ট্রেনে উঠতে শহীদ এম মনসুর আলী স্টেশনে অপেক্ষা করছিলেন মনিরুজ্জামান মনি। ট্রেন আসতে দেরি হওয়ায় তিনি কিছুটা দূরে রেললাইনের পাশে বসেছিলেন। এ সময় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

মনিরুজ্জামান মনির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সহকর্মী সাংবাদিক, রাজনীতিক ও সাহিত্যপ্রেমীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। তাঁকে স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com