1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের বিশ্বকাপের ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ জমি লিখে না দেয়ায় পিতাকে মারধর, শ্রীঘরে ছেলে ডিমলায় ভারতীয় পাঁচটি গরু জব্দ করেছে বিজিবি  রাজারহাটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ গ্রেফতার ১০ দীর্ঘ শিক্ষাকতা জীবনের ইতি টানলেন সহকারী অধ্যাপক ফজলুল হক খান আমতলীতে হামের প্রার্দুভাব, হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট জনগণের দোড়গোড়ায় পুলিশ: সিএমপির ‘ওপেন হাউজ ডে’-তে মিলল তাৎক্ষণিক সমাধান চুয়াডাঙ্গায় উৎসবমুখর আয়োজনে আনসার ব্যাটালিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জমি লিখে না দেয়ায় পিতাকে মারধর, শ্রীঘরে ছেলে

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

 

রাজীব কুমার মালো,নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি

 

ঝালকাঠির নলছিটিতে জমি লিখে না দেওয়ায় পিতাকে মারধর করার ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পিতা। মঙ্গলবার(১৪জুলাই) সকালে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা এলাকার বাসিন্দা সৈয়দ মোকছেদ আলী(৮০) নলছিটি তার পুত্র মো. রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

 

এজাহার সূত্রে জানা যায়, সৈয়দ মোকছেদ আলীর ছোট ছেলে মো. রাজিব হোসেন রাজু (৩০)বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পান করে বিভিন্ন সময় বসতঘরে গভীর রাতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতো কেউ প্রতিবাদ করলে তার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করতো না। গত ১৩জুলাই রাজিব তার পিতাকে তার নামে জমি লিখে বা জমি বিক্রি করে তাকে টাকা দিতে বলে। তিনি তা অস্বীকার করায় তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে গুরুত্বর জখম করে। এসময় রাজিবের মা মোসাঃ তাসলিমা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে রাজিব। পরে পরিবারের অন্য সদস্যরা এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে রাজিব নেশার টাকা জোগাড় করতে বসতঘরে রক্ষিত স্বর্নের চেইন ও মায়ের কানের দুল নিয়ে পালিয়ে যায়।

 

রাজিবের বোন সৈয়দা মুন্নি আক্তার বলেন, আমার ভাই নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করে। সে শুধু আমার পিতা না আমার জন্মদাতা মা কেও বিভিন্ন সময় টাকা পয়সা না পেয়ে মারধর করেছে। ইতিপূর্বে একাধিক বার এই কাজ করছে। সে আমাদের পরিবারের কারও কথা শুনতে চায় না। এখন নিরুপায় হয়ে বাবা থানায় এসে অভিযোগ দিয়েছেন। সর্বনাশা মাদকের কারনে আমাদের পরিবারটি আজ ধ্বংসের পথে। সে গত ১৩ তারিখ নেশার টাকা না পেয়ে বাবাকে জমি বিক্রি করতে বলে বাবা রাজি না হওয়ায় তাকে মারধর করেছে।

 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, সৈয়দ মোকছেদ আলী একজন বয়স্ক মানুষ। পরিবার থেকে যতটুকু জানতে পারলাম তিনি কয়েকবার ষ্ট্রোক করেছেন যার কারনে তিনি ভালোমতো হাঁটতে পারেন না। এরমধ্যে তার ছেলে তাকে আবার মারধর করে। আমরা একটি এজাহার পেয়ে ছেলে রাজিব হোসেন রাজুকে গ্রেপ্তার করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com