1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

জনগণের তোপে থেমে গেল রায়গঞ্জে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছেন ডিজি প্রতিনিধি। স্থানীয়দের তোপের মুখে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিতব্য সুপার ও ইবতেদায়ী প্রধানের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

জানা যায়, সুপার পদে ৮ জন ও ইবতেদায়ী প্রধান পদে ৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় জনসাধারণ নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে ডিজি প্রতিনিধি মুর্শিদা করিমকে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে তারা পরীক্ষার্থীদের খাতা কেড়ে নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত অভিযোগের ভিত্তিতে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন ডিজি প্রতিনিধি।

ধুবিল ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ২৫ লাখ টাকার বাণিজ্য হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে।

তবে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ পিলু ও সহ সুপার আব্দুল মালেক দাবি করেন, পরীক্ষা স্বচ্ছভাবেই অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু স্থানীয়দের চাপে ডিজি প্রতিনিধি পরীক্ষা স্থগিত করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন জানান, নিয়ম মেনেই পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু লিখিত অভিযোগের পর পরীক্ষা বন্ধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, তিনি বিষয়টি জানতেন না। পরে শিক্ষা কর্মকর্তা ও ডিজি প্রতিনিধির সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিত করা হয়।

ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম বলেন, পরীক্ষা শুরুর আগে কোনো অভিযোগ ছিল না। তবে লিখিত অভিযোগ পাওয়ার পরেই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com