1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২০৪ Time View

দৃশ্যপট ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে ভর্তি পরীক্ষা।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী— চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি-ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি-ইউনিটের পরীক্ষা ২০২৬ সালের ৯ জানুয়ারি এবং কলা ও আইন অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আমরা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছি। আগামী বুধবার (২৯ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com