1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ‎৪৯ বিজিবির অভিযানে যশোরে প্রায় আড়াই কোটি টাকার ১৩ পিস স্বর্ণের বারসহ আটক-১ সংসদে হাসনাত আবদুল্লাহ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

চৌহালীতে  সিএনজি  স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২১ Time View
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি: 
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সিএনজি স্ট্যান্ড অবৈধভাবে দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে শ্রমিক-মালিকেরা। বুধবার  দুপুরের দিকে সিএনজি চালক শওকত সিকদারের সভাপতিত্বে  চৌহালী টু নাগরপুর রুটের বিপুল সংখ্যক সিএনজি  চালকরা উপজেলার বৈন্যা মোড়ে এ মানববন্ধন অংশ নেয়।
এসময় চৌহালীর একমাত্র সিএনজি স্ট্যান্ডটি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক খোকন  ও কৃষক দল সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে দখলে ভুয়া কমিটি করছে বলে  অভিযোগ করে সিএনজি চালকরা৷ এছাড়া তাদের বাহিনী দিয়ে চাঁদাবাজি করছে বলেও অভিযোগ করেন।
এসময় শফিকুল ইসলাম, রেজাউল করিম, আলমগীর হোসেন ও শওকত সিকদার বলেন, কয়েক দিন ধরে কিছু বহিরাগত লোকজন অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি দেখিয়ে স্ট্যান্ড দখল করে চাঁদা উঠানো শুরু করে। এদের কেউ শ্রমিক না। হঠাৎ  উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক খোকন সভাপতি ও কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য বিশিষ্ট চৌহালী অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন নামে একটি কমেটি দেখিয়ে ও রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে স্ট্যান্ড দখল করে চাঁদা উঠানো শুরু করেছে। আমরা কোন সিএনজি চলক তাদের এই ভূয়া কমিটি মানি না। এটা একটি প্রকাশ্য চাঁদাবাজি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com