1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শহীদ মাইদুর রহমান হত্যাকাণ্ডের চার্জশিট প্রত্যাখ্যানের দাবিতে পোরশায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন নেত্রকোনায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার শিক্ষার আলো ছড়াতে গোপালপুরে ব্যতিক্রমী উদ্যোগ সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট: বিদ্যুৎমন্ত্রী চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১ মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ভাই আইসিইউতে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান কাজিপুরে বালুবাহী ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন

চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭ Time View

বিশেষ প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে এবং অপর একজন পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে থানায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ঘটিকায় চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মো.জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হন। অভিযানের একপর্যায়ে উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের রেলস্টেশন কাঁচাবাজার এলাকায় মামুনের পানের দোকানের সামনে অভিযান চালিয়ে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।

এ সময় মো. জুয়েল সরকার (৩২) নামে একজনকে হাতেনাতে আটক করেছেন।

অভিযুক্ত অপর আসামী মো. ইউসুফ আলী বাদশা (৪২) ঘটনাস্থল স্থল থেকে পালিয়ে যায়।

উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-২১, ১৭ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

চিরিরবন্দর থানা পুলিশ জানান, এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com