1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ২১ জন আটক 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯ Time View

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ ২১ জনকে আটক করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নেতৃত্বে সদর মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন, পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মোহাম্মদ আব্দুর রউফ তালুকদারসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।

পুলিশ জানায়, অভিযানে সদর মডেল থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ জন, সাধারণ ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ২১ জনকে আটক করা হয়।

এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবাসহ আটক দুই আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একজনকে ২১ দিন এবং অন্যজনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা ও অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন বকুল আলী (৩০), দেলোয়ার (২৮), আসলাম আলী (৫৩), খলিল (৩১), রহিত ইসলাম (১৯), আসাদুল্লাহ (১৮), সুমন আলী (২২), আব্দুস সালাম (৫০), দুলাল (৩২), মোমেনা খাতুন (৫০), জাহিরুল ইসলাম (৩৮), আব্দুল আলীম (২২), জুয়েল রানা (৩৫), বাবু (৩৮), শাহিন রেজা (৩৮), হযরত আলী (২২), কৃষ্ণ চৌধুরী (৩৩), নয়ন হালদার (৩৮), নাসির উদ্দিন (৪১), রাকিমুদ্দিন (৩০) ও জাহিদ হাসান কাওসার (২১)। তাদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com