1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতক গণপিটুনিতে নিহত  যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ ১৫৭ মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ৫  দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া”

গাংনীতে জোরপূর্বক বিদ্যালয়ের সভাপতি প্রস্তাবনাপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৭২ Time View
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীর হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনয়ন প্রস্তাবনা পত্রে জোর পূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে কৃষকদল নেতার বিরুদ্ধে।
সোমবার (১৭ মার্চ) সকালে হিন্দা গ্রামের এইচএমএইচভি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমকে তুলে নিয়ে প্রস্তাবনা পত্রে স্বাক্ষর করিয়ে নেয় জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান সহ তার কয়েকজন সহযোগী।
হিন্দা এইচএমএইচভি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, আমাকে জোর করে বাজার থেকে তুলে নিয়ে প্রস্তাবনা পত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, জুয়েল রানা ও সিদ্দিক।
গত ৫ই মার্চ এইচএমএইচভি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রস্তাবনা পত্রে আমি আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম ও আব্দুল মান্নানের নাম লিখে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিই। সেই প্রস্তাবনা পত্র গত ১১ই মার্চ উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষর করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেয়।
হঠাৎ সোমবার সকালে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানসহ তার সহযোগীরা আমাকে হুমকি দিয়ে নতুন প্রস্তাবনাতে জোর করে স্বাক্ষর করিয়ে নিয়ে ইউএনও অফিসে জমা দিয়ে নেয়। নতুন প্রস্তাবনাতে জুয়েল রানা,
শারমিন সুলতানা ও শরিফুল ইসলামের নাম রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক বলেন, কমিটির বিষয়ে আমাদের কোন কাজ থাকেনা, সেজন্য বিষয়টি আমি অবগত নই। তবে শুনেছি কমিটি কয়েকদিন আগে হয়ে গেছে।
এব্যাপারে কথা বলতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা বলেন, আজ সোমবার আমার অফিসে প্রধান শিক্ষক আব্দুল হালিম নিজেই তার  বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এসে আমাকে বলেন আগের কমিটির নাম বাতিল করে নতুন কমিটির নাম পাঠিয়ে দিতে। তিনি জোরপূর্বক স্বাক্ষর নেওয়া কিংবা হুমকি ধামকির বিষয়ে আমাকে কিছু জানায়নি। তবে এমনটা ঘটলে তিনি থানা পুলিশের মাধ্যমে আইনী সহায়তা নিতে পারেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com