1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

খামারিদের পদচারণায় মুখর রায়গঞ্জ; জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন ও যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানা।

বক্তারা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, রোগ প্রতিরোধ, প্রযুক্তির ব্যবহার এবং খামারি উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

একই দিনে আয়োজিত প্রদর্শনীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, স্থানীয় খামারি ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ মোট ৩০টি স্টল অংশ নেয়। দিনব্যাপী এই প্রদর্শনীতে উন্নত জাতের পশুপাখি, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, ভেটেরিনারি সেবা, আধুনিক প্রজনন প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা বিষয়ে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়।

উদযাপনকে ঘিরে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এবং স্থানীয় খামারিদের অংশগ্রহণে সারাদিনই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com