1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

কুমিল্লা সদর দক্ষিণে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১০ Time View

 

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার ব্রিজের পাশে মুচিবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজন মাদকসেবীকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি সংরক্ষণ ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কামরুন নাহার (৩৫), পিতা: আব্দুল কাদের,সরস্বতী নাথ (৪১), পিতা: লক্ষ্ণণ নাথ।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, মাদকবিরোধী কার্যক্রম নিয়মিতভাবে চলবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে যারা জড়িত, কাউকেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com