1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ পাকিস্তান বলছে,বল এখন ইরানের কোর্টে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে জামিন পেলেন শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুষ্টিয়ায় ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ  তানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন রায়গঞ্জে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ শিক্ষার্থী অনুপস্থিত

কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

 

 

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি

 

 

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকার হোপ লোন কারখানাতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

কারখানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির দুই গ্রুপের মধ্যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে গাড়ি ভাঙচুর থেকে শুরু করে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয়পক্ষে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। একটি পক্ষ উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ এবং অপর পক্ষ গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফরহাদ হোসেন। এরা উভয় পক্ষই ওই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সক্রিয় হয়ে ওঠেন।

হারুন অর রশীদ জানান, মঙ্গলবার সকালে ওই কারখানায় ঝুট আমরা বের করতে যায়। আমার নামে ডিড আছে। কিন্তু ফরহাদ সহ তার লোকজনেরা আমার লোকেদের মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে।

কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় । এখনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com