1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে  প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী জুলাই পদযাত্রায় হামলা, আহত সারজিস ও পাটওয়ারী হাটিকুমরুলে আমবোঝাই ট্রাক খাদে উল্টে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ভূরুঙ্গামারীর সোনাহাটে মাদক বিরোধী মানববন্ধনে অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ২ ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ নলছিটিতে মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন রেট সিডিউল হালনাগাদের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান 

কর্মদক্ষতার স্বীকৃতি,সিরাজগঞ্জের ‘বেস্ট অ্যাডিশনাল এসপি’ রায়গঞ্জ সার্কেলের সাইফুল ইসলাম খান

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭ Time View

 

 

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

 

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক মূল্যায়নে ‘বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং দায়িত্ব পালনে পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

 

 

 

মঙ্গলবার (২৮ জুলাই) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তাঁর হাতে সম্মাননা তুলে দেন। পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা।

 

 

 

সম্মাননা গ্রহণের পর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, এ অর্জন রায়গঞ্জ সার্কেলের প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। তিনি জেলা পুলিশ সুপার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং স্থানীয় জনগণের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে একই নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করবেন।

 

 

স্থানীয় সচেতন মহলের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামুখী পুলিশিং জোরদারে কার্যকর ভূমিকা রেখে রায়গঞ্জ সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক অবদান রাখছেন।

 

 

উল্লেখ্য, জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে ২৫ জন পুলিশ সদস্যকে অর্থ পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। একই দিনে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com