1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুরে ৪ খুনে খেজুর শসা ও সিগারেটে আসামিদের ডিএনএ মিল পেল ফরেনসিক ল্যাব জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযান ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার- আটক- ১ দেশে কেমিক্যাল শিল্পের চাহিদা থাকা সত্ত্বেও ঘাটতি রয়েছে: মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ ৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেফতার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফলের বাজার ও নিত্য পণ্যের বাজারে ভোক্তার অভিযান : জরিমানা ১ লক্ষ ৫৭ হাজার টাকা উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল-দই উৎপাদন, জরিমানা ২ লাখ ৪০ হাজার টাকা রায়গঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ, ল্যাপটপ-ক্যামেরা নিয়ে উধাও যুবক

এম আর দাখিল মাদ্রাসায় শিক্ষক অভিভাবকের হাতাহাতি আহত- ১

শ্যামল হালদার
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View
Oplus_16908288

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ রায়গঞ্জের চান্দাইকোনা ইউপির দেওভোগের মোজাফফরপুর( মজুপুর) এলাকায় এম আর দাখিল মাদ্রাসায় শিক্ষক অভিভাবকের হাতাহাতির ঘটনায় আহত হয়েছেন ১ জন। তথ্য সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বুধবার দুপুরে অত্র মাদ্রাসার ইংরেজির শিক্ষক মাসুূূদ রানা খানের সাথে বজলার রহমান খানের (সূর্য) হাতাহাতি চেয়ার দিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। এতে অভিভাবকের মুখমণ্ডল ও শরীরে ব্যাপক আঘাত প্রাপ্ত হলে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনা বিবরণে জানা যায়,৭ম শ্রেণীতে পড়ুয়া জিহাদের ধাক্কায় গ্লাসের পানি শিক্ষক মাসুদ রানার গাঁয়ে উপর পড়ে যায়,এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে ছাত্র জিহাদকে বেধড়ক মারপিট করে। ছাত্র বাড়ি গিয়ে তার বাবা শরিফুল ইসলামকে

প্রতিষ্ঠানে ডেকে আনে। অভিভাবকের পরিচিত বজলার রহমান খান( সূর্ঘ) মাদ্রাসায় এসে শিক্ষক মাসুদ রানাকে হুমকি ধামকির এক পযার্য়ে হাতাহাতি ও চেয়ার দিয়ে মারপিটের ঘটনা ঘটে। পরে উত্তেজিত

ছাত্র জনতা শিক্ষক মাসুদ রানার অপ্রসারণ চায়। অত্র প্রতিষ্ঠানের সুপারিন্টেন্ডেন্ট আনোয়ার হোসাইন বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। এ বিষয়ে রায়গঞ্জে সদ্য দ্বায়িত্ব প্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষক কর্তৃক অভিভাবকের মারপিটে ঘটনায় এখন পর্যন্ত জানি না। তবে ঘটনা জানার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com