1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য  রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট উল্লাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ বিশ্ব পরিবেশ দিবসে নব দম্পতিকে বিরল প্রজাতির গাছের চারা উপহার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী  ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন : তারেক রহমান

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ Time View

দৃশ্যপট ডেস্ক

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠিত হলে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

 

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এসব কথা বলেন তিনি।

 

 

তারেক রহমান বলেন, আমরা আমাদের ৩১ দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই উপস্থাপন করেছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে—যিনি প্রধানমন্ত্রী হবেন, তার পদে মেয়াদ ১০ বছরের বেশি হবে না। এটি নথিভুক্ত, তাই এই কৃতিত্ব অবশ্যই আমরা গ্রহণ করতে চাই।

 

 

তিনি আরও বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কারের বিষয় নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। বিএনপি ৩১ দফা উপস্থাপনের সময় জানিয়েছিল, এটি ধীরে ধীরে যৌক্তিক অবস্থানে আনা হবে।

 

 

তারেক রহমান বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে হলে ভোটাধিকার ও নির্বাচনের বিষয়টি সুরক্ষিত রাখতে হবে। নিরপেক্ষ ভোটই দেশের মানুষের আস্থার প্রতীক। ৯১, ৯৬ ও ২০০১ সালের নির্বাচনের মতো নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র তত্ত্বাবধায়ক সরকার দিতে পারে। তাই আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com