1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২২২ Time View
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শনিবার উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান এতে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের আহবায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাবনার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, গনেশ চন্দ্র, আব্দুল মান্নান তালুকদার প্রমুখ। মতবিনিময় সভায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামীম হাসান রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসাবে পদায়ন পাওয়ায় তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ ও বেলকুচি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com