1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার  সমাজসেবায় অবদান রাখা ৫ রিয়েল হিরোকে সংবর্ধনা দিলো সুজন কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন বিএনপি-জামায়াত দ্বন্দ্বে নৌকাবাইচ বন্ধ, ১৪৪ ধারা জারি সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ  সেতু ভেঙে চার গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে শিক্ষার্থীরা ৭৫ বছরেও থামেনি জলিলের জীবনসংগ্রাম, জীবিকার তাগিদে ওঠেন নারিকেল গাছে সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন

উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

আফজাল মিয়া,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

 

 

সিলেটের বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের গ্রুপিং বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের সুযোগ নেই। সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে হবে। উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’-এর সৌজন্যে উপকারভোগীদের মধ্যে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “উন্নয়ন কাজের বেলায় কোনো গ্রুপিং নেই। ব্যক্তি পছন্দের কিংবা অপছন্দের বিষয়টি মুখ্য নয়। মানুষের কল্যাণে যে উন্নয়ন হবে, তার সুফল নিশ্চিত করাই মূল লক্ষ্য। উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে।”

তিনি আরও বলেন, সরকারের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ড যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং এর সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, আবদুল কাইয়ুম, দেওকলস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, সিলেট জেলা যুবদলের সহসম্পাদক জাহাঙ্গীর আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আকিরুল ইসলাম জিসানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৭৫০ জন উপকারভোগীর মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com