1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

আকিকার গোশত বিতরণ নাকি রান্না করে খাওয়ানো উত্তম?

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

ইসলাম ডেস্ক

 

 

 

 

সন্তান জন্মগ্রহণের পর আল্লাহর শুকরিয়াস্বরূপ যে পশু জবাই করা হয়, তাকে আকিকা বলে। আর আকিকা করা মুস্তাহাব। মহানবী (সা.) বলেছেন, ‘সন্তানের জন্য আকিকা করতে হয়। সুতরাং তোমরা তার (সন্তান) পক্ষ থেকে জবাই করো এবং এবং তার অশুচি (চুল, নখ ইত্যাদি) দূর করে দাও।’ (বোখারি: ২/৮২২)

 

 

আরেক হাদিসে বলা হয়েছে, ‘প্রত্যেক নবজাতক তার আকিকার সঙ্গে আবদ্ধ থাকে। তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকার পশু জবাই করা হবে, তার মাথার চুল মুণ্ডন করা হবে এবং তার নাম রাখা হবে।’ (সুনানে আবু দাউদ: ২৮৩৮)

 

 

আকিকা করার পর তার গোশত রান্না করে খাওয়ানো যায়। আবার শুধু গোশত হাদিয়াও দেওয়া যায়। তবে সাধারণ অবস্থায় গোশত হাদিয়া দেওয়ার চেয়ে রান্না করে খাওয়ানো উত্তম।

 

 

উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.) আকিকার গোশতের হুকুম বর্ণনা করতে গিয়ে বলেন, টুকরো টুকরো করে কেটে রান্না করে নিজে খাবে এবং খাওয়াবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ: ২৪৭৪৪)

 

 

 

 

ইমাম নববী (রাহ.) বলেন, মুস্তাহাব হল আকিকার গোশত কাঁচা সদকা করবে না; বরং তা রান্না করে খাওয়াবে। (আল মাজমূ: ৮/৪১০)

 

 

 

 

ইবনে কুদামা (রাহ.) বলেন, আকিকার গোশত রান্না করে ভাই-বেরাদার (আত্মীয়-স্বজনকে) দাওয়াত করে খাওয়ানো উত্তম। (আল মুগনী: ১৩/৪০০)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com