1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের  সদস্য সচিব নির্বাচিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১৯ Time View

জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীর কৃতি সন্তান, চ্যানেল আমতলীর উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাঁকে ঢাকাস্থ আমতলী-তালতলী জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই সাথে চ্যানেল আমতলীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে শুভেচ্ছা ও অভিনন্দন।

শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট কবির হোসেন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আসাদুল করিম শাহীন।
বক্তারা গাজী তৌহিদুল ইসলামের আইন পেশা ও রাজনীতিতে নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করে বলেন, “যুব আইনজীবীদের মধ্যে গাজী তৌহিদুল ইসলাম একটি প্রেরণার নাম। তার নেতৃত্বে আইনজীবী ফোরামে নবজাগরণ আসবে।”
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আমি এই সম্মান ও আস্থার জন্য কৃতজ্ঞ। দেশের গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com