1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা উচ্চ আদালতের চূড়ান্ত রায়:শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি? রায়গঞ্জে ভেজাল রং ও ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে চিপস উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

অফিসে নেই যুব উন্নয়ন কর্মকর্তা, হতাশা নিয়ে ফিরছেন সেবাবঞ্চিত তরুণরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১৭ Time View

 

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য তরুণ-তরুণী ও প্রশিক্ষণার্থী। সরকারি সেবা নিতে অফিসে গেলেও কর্মকর্তাকে না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে উপকারভোগীদের।

জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন বহু তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ, ঋণ ও আত্মকর্মসংস্থান কার্যক্রমের তথ্য নিতে অফিসে আসেন। কিন্তু অধিকাংশ সময়ই অফিসে কর্মকর্তা অনুপস্থিত থাকায় তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

 

সেবা প্রত্যাশী রাশেদুল ইসলাম বলেন, প্রতিদিন অফিসে যাই, কিন্তু কর্মকর্তাকে পাই না। অনেক সময় দরজায় তালা ঝুলে থাকে। এতে আমরা ভীষণভাবে হয়রানির শিকার হচ্ছি।
প্রশিক্ষণার্থী আলীম হোসেন বলেন, আমরা আত্মকর্মসংস্থানের সুযোগ নিতে চাই, কিন্তু কর্মকর্তাকে না পাওয়ায় আমাদের কাজের অগ্রগতি থেমে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ নিয়মিতভাবে রায়গঞ্জে অবস্থান না করে প্রায়ই বাইরে থাকেন। ফলে সরকারি প্রকল্প বাস্তবায়ন, ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অভিযোগের বিষয়ে যুব উন্নযন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি সিরাজগঞ্জ শহরে থাকি, তাই আসতে একটু দেরি হয়। তবে আমি নিয়মিতই অফিসে আসি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, যদি কোনো কর্মকর্তা নিয়মিত অফিসে উপস্থিত না থাকেন বা সেবা প্রদানে অবহেলা করেন, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com