1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

অনির্দিষ্টকালের শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২৩৪ Time View

ডেস্ক রিপোর্ট

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

 

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ১৮ বছর ধরে চলে আসা নানা বৈষম্য নিরসনে দেশের ৪টি বিশেষায়িত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার নির্দেশে গঠিত উচ্চপর্যায়ের কমিটি সম্প্রতি একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাবিপ্রবির অধীনে একটি পূর্ণাঙ্গ ‘ইনস্টিটিউট’ করার সুপারিশ করা হয়।

 

 

শিক্ষার্থীদের অভিযোগ, সরকার গঠিত কমিটির এই সুপারিশ বাস্তবায়নে কারিগরি অধিদপ্তর রহস্যজনকভাবে অনীহা প্রকাশ করছে। এর প্রতিবাদে গত দুদিন আগে আলটিমেটাম দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এরই প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আজ থেকে কলেজের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে তালা ঝুলিয়ে শাটডাউন পালনের ঘোষণা দিয়েছেন।

 

 

শাটডাউনের আওতায় সকল প্রকার একাডেমিক ক্লাস ও পরীক্ষা বর্জন ও প্রশাসনিক ভবনের কার্যক্রম বন্ধ থাকবে।

 

 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক এবং এটি সরকার মনোনীত কমিটিরই সুপারিশ। অথচ আমলাতান্ত্রিক জটিলতায় তা আটকে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

 

এ বিষয়ে কলেজের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, শিক্ষার্থীরাদের আন্দোলন এবং ক্যাম্পাস শাটডাউনের বিষয়টি আমরা অবগত এবং ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে।

 

 

উল্লেখ্য, এই আন্দোলনের সঙ্গে সিলেট ছাড়াও ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে আসছেন। সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com