1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আরও সমন্বয় হতে পারে পোশাকশ্রমিকদের বেতন,আজ ফের বসছে মজুরি বোর্ড ছক্কা মারলেন ব্যাটার, ক্যাচ ধরলেন বাইকার! নেট দুনিয়ায় বিরল দৃশ্য ভাইরাল ২৬ নভেম্বর আজকের নামাজের সময়সূচি আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ভূঞাপুরে মাদক মামলায় দুই যুবকের এক বছর করে কারাদণ্ড ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ সিরাজগঞ্জে গোখাদ্য উৎপাদন কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনবার্সনের আহব্বান : এন সি পি সদস্য সচিব আখতারের নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

‘স্বনির্ভর প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।

 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, গবাদিপশুর রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু পালন এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়াতে হবে।

 

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, খামারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com