1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ভূঞাপুরে মাদক মামলায় দুই যুবকের এক বছর করে কারাদণ্ড ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ সিরাজগঞ্জে গোখাদ্য উৎপাদন কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনবার্সনের আহব্বান : এন সি পি সদস্য সচিব আখতারের নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব

বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

আব্দুল্লাহ আল নোমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের রাস উৎসব। সূর্যের আলো ফোটার আগেই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শতশত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সমবেত হতে থাকে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ও ব্রহ্ম মুহুর্তে রাস উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রনাম জানিয়ে ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নেমে পড়েন। পুণ্যলাভের আশায় এবং পরলোকে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগর পাড়ে প্রার্থনা করেন সনাতন ধর্মালম্বীরা।

 

পুণ্যার্থীরা ব্রহ্ম মুহুর্তে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মোম ও আগরবাতি জ্বালিয়ে অর্ঘ্যদান করেন গঙ্গাদেবীকে। পরে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে সোমবার রাতে শেষ হয় রাস উৎসব। এবারের রাস উৎসবে শতশত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক এসেছিলেন বরগুনা জেলার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। রাস উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে দীর্ঘ সৈকত মুখর হয়ে ওঠে। এ ছাড়া রাস মেলায় ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল পুণ্যার্থী ও পর্যটকদের জন্য। তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব এখন সর্বজনীন লোকজ উৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মাবলম্বীরাও এ উৎসব উপভোগ করতে আসেন।

এর আগে রাস উৎসবকে ঘিরে তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কির্তন ধর্মীয় আলোচনার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবার শতশত নারী-পুরুষ ধর্মপ্রাণ মানুষ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পুণ্যস্নানে অংশ গ্রহন করতে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবারের উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com