1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

 

বিনোদন ডেস্ক

 

 

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে চলচ্চিত্র জগতের বহু তারকা শুভেচ্ছা জানিয়েছেন। তবে সবার মাঝেই আলাদা করে নজর কেড়েছে অভিনেত্রী কারিনা কাপুর খানের একটি পোস্ট। সুপারস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি যেন তার আসন্ন ‘কিং’ সিনেমায় একটি বিশেষ উপস্থিতির ইঙ্গিতও দিয়েছেন।

 

 

 

 

 

 

 

গত ২ নভেম্বর ইনস্টাগ্রামে শাহরুখ খানের জন্মদিনে একটি বিশেষ ছবি শেয়ার করেন কারিনা। সেই ছবিতে কারিনা এবং শাহরুখের সিল্যুট বা ছায়াছবি একসঙ্গে নাচতে দেখা গেছে। যদিও ছবিতে তাদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি, তবুও পর্দায় তাদের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট ছিল।

 

 

‘কিং’ সিনেমায় তার যুক্ত থাকা নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কারিনা তার জন্মদিনের বার্তায় সিনেমার নাম উল্লেখ করেছেন। পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন কিং! সাম্রাজ্যের চিরকালের শাসক। চলো একসঙ্গে নাচি… আর অপেক্ষা করতে পারছি না। ২৪-১২-২৬।’

 

 

 

 

একসঙ্গে নাচার এই প্রসঙ্গটি আসন্ন অ্যাকশন এন্টারটেইনার ছবির জন্য নির্মিত ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গান নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ ১৫ বছর পর এই গানের মাধ্যমেই শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা। তবে অভিনেত্রীর শেয়ার করা ছবিটি সিনেমার শ্যুটিংয়ের সময়কার কি না, তা এখনও স্পষ্ট নয়।

 

 

 

 

উল্লেখ্য, কারিনা এবং শাহরুখ এর আগেও বেশ কিছু জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এই জুটি ‘অশোকা’, ‘কভি খুশি কভি গম’ এবং ‘রা.ওয়ান’-এর মতো প্রজেক্টে কাজ করেছেন। ফলে ‘কিং’ সিনেমায় তাদের এই পুনর্মিলন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

 

কারিনার এই জন্মদিনের পোস্টটি তাদের পর্দার পেছনের রসায়নের ইঙ্গিত দেওয়ায়, এখন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘কিং’ সিনেমায় এই দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য।

 

 

সূত্র: ফিল্মফেয়ার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com