1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
৪ নভেম্বর আজকের নামাজের সময়সূচি প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

 

 

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি

 

চট্টগ্রামে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) বিকেল পাঁচটায় নগরের কদম মোবারক এলাকার মোমিন রোডে পত্রিকাটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন পত্রিকাটির চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় জোন ইনচার্জ এনামুল হক রাশেদী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসা, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা পত্রিকাটির সংশ্লিষ্ট ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশনা ও সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং পত্রিকাটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করা জরুরি। তাঁরা অগ্রযাত্রা প্রতিদিনের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

পরে অতিথি ও সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে পত্রিকাটির চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com