1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

জাতিসংঘ দিবস আজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্বের সব স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এই দিবস উদ্‌যাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।

 

 

 

জাতিসংঘ (United Nations-UN) বিশ্বের বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘের সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। এর পতাকার রং নীল ও সাদা। ‘জাতিসংঘ’ নামটি প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত।

 

 

 

বাংলাদেশ ১৯৭৪ খ্রিস্টাব্দের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে সদস্যপদ লাভ করে।

 

 

জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা ৬টি। এগুলো হলো- সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অছি পরিষদ এবং আন্তর্জাতিক বিচার আদালত। জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত ও উন্নয়নমূলক সংস্থার মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনেসকো (UNESCO), ইউনিসেফ (UNICEF), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং বিশ্বব্যাংক।

 

 

 

 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট ১৫টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত। এর মধ্যে ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্যরাষ্ট্র রয়েছে। স্থায়ী সদস্যরাষ্ট্রগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। স্থায়ী সদস্যরাষ্ট্রগুলোর ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে।

 

 

জাতিসংঘের মহাসচিব সংস্থাটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভে লি (১৯৪৬–১৯৫২)।

 

 

জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি। এগুলো হলো- ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। জাতিসংঘ সচিবালয়ের কার্যকরী ভাষা হলো ইংরেজি ও ফরাসি।

 

 

জাতিসংঘ সনদে ১৯টি অধ্যায় ও ১১১টি অনুচ্ছেদ রয়েছে। ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। সনদটি কার্যকর হয় ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর। মূল সনদে স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা ছিল ৫০টি; পরবর্তীতে পোল্যান্ড স্বাক্ষর করায় প্রতিষ্ঠাতা সদস্যরাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় ৫১টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com