1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শাহজাদপুর ইউএনও কার্যালয়ে আগুন! নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ কুড়িগ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচি নিহত মান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২ শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছে পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিল জনতা

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্য প্রকল্পের কার্যালয় থেকে প্রায় ৬০ থেকে ৬৫টি সিমেন্টের খুঁটি ও কাটা তার (জি আই)ট্রাকে করে ব্যক্তিগত বাসায় নেওয়ার অভিযোগ উঠেছে প্রকল্পটির সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ সরকারের বিরুদ্ধে।

 

 

 

শুক্রবার সকালে নিমগাছী মৎস্য প্রকল্প কার্যালয় থেকে একটি ট্রাকে করে এসব নির্মাণসামগ্রী নেওয়া হয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, প্রকল্পের মাস্টাররোলে কর্মরত কয়েকজন কর্মচারীকে দিয়ে খুঁটি ও কাটা তার ট্রাকে তোলা হয়। পরে ট্রাকটি মাসুদ সরকারের নিজ বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের উদ্দেশে রওনা হয়।

 

 

 

স্থানীয়দের কয়েকজন বিষয়টি জানতে পেরে ট্রাকটি থামিয়ে এসব পণ্য সরকারি নাকি ব্যক্তিগত—জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, ‘মাসুদ স্যার’ এসব সামগ্রী তাঁর বাসায় নিয়ে যেতে বলেছেন। তবে সরকারি ছুটির দিনে প্রকল্প কার্যালয় থেকে এসব সামগ্রী বাইরে নেওয়ার বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।

 

 

 

ট্রাকচালক আব্দুর রহমান খন্দকার বলেন, ‘খুঁটি ও তার কার, তা আমি জানি না। তবে মাসুদ স্যার আমাকে খুঁটি ও তারগুলো তাঁর বাসায় নিয়ে যেতে বলেছিলেন। ভাড়ার চুক্তি অনুযায়ী আমি মালগুলো নিয়ে যাচ্ছিলাম। তবে এসব পণ্য পরিবহনের কোনো কাগজপত্র আমাকে দেওয়া হয়নি।’

 

 

 

তিনি আরও বলেন, ‘সিনিয়র সহকারী পরিচালক মাসুদ সরকার নিজে উপস্থিত থেকে খুঁটি ও তারগুলো গাড়িতে তুলে দিয়েছিলেন।’

 

 

 

নিমগাছী মৎস্য প্রকল্প কার্যালয়ের পাম্প অপারেটর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অফিসের পুকুরে ওয়াল নির্মাণের জন্য খুঁটিগুলো তৈরি করা হয়েছিল। পরে সেখানে গাইড ওয়াল নির্মাণ করায় খুঁটিগুলো অফিসেই ছিল।’

 

 

 

অভিযোগের বিষয়ে নিমগাছী মৎস্য প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ সরকার বলেন, ‘আমি নিজের টাকায় খুঁটি ও কাটা তার তৈরি করেছি।’ তবে নিজের অর্থে এসব সামগ্রী তৈরি করার দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।

 

 

 

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জুব্বার জানান, ‘মৌখিক ও সরেজমিনে অভিযোগ পাওয়ার পর নিমগাছী মৎস্য প্রকল্প অফিস থেকে বের হওয়া খুঁটি ও তারগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। তবে এরই মধ্যে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।’

 

 

 

নিমগাছী মৎস্য প্রকল্পের পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার তেমন জানা নেই। আমি মন্তব্য করতে চাচ্ছি না।’

 

 

 

রাজশাহী অঞ্চলের মৎস্য দপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, ‘আপনাদের সহকর্মীর মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। তবে মাসুদ সাহেব ঘটনাস্থলে যাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন’

 

 

 

তবে প্রকল্পের এসব খুঁটি ও তার সরকারি সম্পদ নাকি ব্যক্তিগত অর্থে তৈরি—তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com