1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু সিরাজগঞ্জ মহাসড়কে নলকা সেতুর পূর্বপাশ থেকে মিললো অজ্ঞাত মরদেহ: পরিচয় খুঁজছে পুলিশ নক্ষত্রের ছাই থেকে সৃষ্ট হওয়া গ্রহের সন্ধান এইচএসসি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে  নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন ৭ রোগ হলে পাবেন লাখ টাকা অনুদান, লাগবে যেসব রিপোর্ট নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে সারা দেশে

প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

 

 

আবু কাওসার মাখন,রাজশাহী ব্যুরো

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক ওএসডি করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে মো. রেজাউল আলম সরকারকে বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলি করা হয়।

এর আগে মঙ্গলবার রাজশাহী সফরে আসেন প্রধানমন্ত্রী মো :তারেক রহমান বিভিন্ন কর্মসুচী পালন শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী । সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান।

এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে তাঁর দিকে এগিয়ে প্রধানমন্ত্রী কে জরিয়ে ধরার চেষ্টা করেন বলে জানা গেছে।একজন বিভাগীয় কমিশনার দায়িত্বশীল কর্মকর্তা এই ভাবে প্রটোকল ভাংগে কেও চিন্তা করতে পারেননি উপস্থিত সকলে হতবাক হন। এর পরপরই তাঁকে ওএসডি করা হয়।

এদিকে, বিভাগীয় কমিশনারের দায়িত্বে পরিবর্তনের পর মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি পালন করেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। পরে সেখান থেকে রাজশাহীতে আসেন। রাজশাহীর কর্মসূচি শেষে রাতে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com