1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল,ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার-২ রাণীশংকৈল ও হরিপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ও ইয়াবাসহ আটক-৮ রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী মান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সহিংসতা নয়, ন্যায়বিচার চাই’ স্লোগানকে সামনে রেখে  আমতলীতে মানববন্ধন সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার  রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা আমতলীতে দুর্গাপূজার কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নওগাঁর পোরশায় রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের মৃত্যু  নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী

রাণীশংকৈল ও হরিপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ও ইয়াবাসহ আটক-৮

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

 

সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ট্যাপেনটাডল ট্যাবলেট, ইয়াবা ও চোরাই মদসহ আন্তঃজেলা মাদক চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

 

এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত  রাণীশংকৈল থানা এস,আই, রহমতুল্লাহ রনির নেতৃত্বে পুলিশের একটি দল  উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামডাঙ্গী গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখানে মৌসমী জামান তুষারের বসতবাড়ি থেকে মাদক কেনাবেচার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

 

 

আটককৃতরা হলেন- রায়পুর গ্রামডাঙ্গী গ্রামের আবু তাহেরের দুই ছেলে মৌসমী জামান তুষার (৩০) ও মনিরুজ্জামান তুহিন (৩৫) এবং রাতুর কালগাঁও গ্রামের সামছুল হকের ছেলে ফাহিম হক (১৯)।

 

এ সময় তুষারের কাছ থেকে ১৪০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা ও একটি স্মার্টফোন,তুহিনের কাছ থেকে ৪০ পিস ট্যাপেনটাডল ও ৮টি বোতলে ২ লিটার চোরাই মদ এবং ফাহিম হকের কাছ থেকে ১০ পিস ট্যাপেনটাডল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক তুষারের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে হরিপুর থানা পুলিশের সহযোগিতায় হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাঁও গ্রামে অপর একটি অভিযান চালানো হয়। সেখানে সাদ্দাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে আরও পাঁচজনকে আটক করে পুলিশ।

 

 

আটককৃতরা হলেন- টেংরিয়া দিলগাঁও গ্রামের সাদ্দাম (৩৭), মইনুদ্দিন বিশ্বাস ওরফে ছোটন (২৮), তমিরুল ইসলাম (৩৪), রাকিবুল ইসলাম রানা (১৯) এবং আশরাফ (৩০)। তল্লাশিকালে সাদ্দামের কাছ থেকে ৬৪ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেনটাডল ও নগদ ১ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ছোটনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৩০ পিস ট্যাপেনটাডল এবং তমিরুল, রাকিবুল ও আশরাফের কাছ থেকে ২০ পিস করে মোট ৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

 

 

দুই অভিযানে আসামিদের কাছ থেকে সর্বমোট ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ২ লিটার চোলাই মদ, নগদ ১২ হাজার ৫০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

 

সকল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানায়, এ ঘটনায় আজ ২০ অক্টোবর মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com