1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি আটক রায়গঞ্জে কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ রায়গঞ্জে ওজন বাড়াতে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ ট্রেনের ধাক্কায় নলডাঙ্গায় অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে ঝালকাঠি জেলা বিএনপির মতবিনিময় সভা চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ৯ অক্টোবর আজকের নামাজের সময়সূচি রংপুরে ৪ খুনে খেজুর শসা ও সিগারেটে আসামিদের ডিএনএ মিল পেল ফরেনসিক ল্যাব জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযান ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার- আটক- ১

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে ঝালকাঠি জেলা বিএনপির মতবিনিময় সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

 

 

রাজীব কুমার মালো,ঝালকাঠি প্রতিনিধি

 

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক নিয়োগ, মনিটরিং সেল গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

 

সভায় বক্তব্য দেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আনিসুজ্জামান চপল, জেলা বিএনপি গঠিত পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি বাবু চন্দন পোদ্দার, কমিটির সদস্য সচিব বিষ্ণু ধর এবং সদর উপজেলার পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক পবিত্র।

 

এ ছাড়া পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কুমার সাহা, কালীবাড়ি মন্দির কমিটির সদস্য নেপাল দেবনাথ, কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, খেজুরা বিষ্ণু মন্দির কমিটির সভাপতি অঞ্জন হালদার, বিকনা রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি সুধাংশু বাবুসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।

 

সভায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই যেন উৎসবের পরিবেশ বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

 

সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, মনিটরিং সেল গঠন, উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ দল তৈরি এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবকে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে উদযাপনের আহ্বান জানান। একই সঙ্গে পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com