1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জের সাংবাদিক আশরাফকে দেখতে হাসপাতালে ভিপি এমপি আয়নুল হক বাড়িতেই তৈরি হচ্ছিল ‘নকল সয়াবিন তেল’, কারাগারে ব্যবসায়ী বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর ৪৩ লাখ কৃষকের হাতে যাবে ‘কৃষক কার্ড’ পদ বাণিজ্যের অভিযোগে শিবির থেকে আম্মারকে বহিষ্কার, চিঠি ফাঁস হাদির নাম মুছে পুনরায় ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ জেলের বড়শিতে ১৪ কেজি ওজনের বিশাল চিতল মাছ, সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি ১৮ দিনেও পরিছন্ন হয়নি বেলকুচি উপজেলা পরিষদ চত্বর,পাখির মলমুত্রে নাকাল সেবাপ্রার্থীরা ৫০৬ কোটি টাকার বিল কাণ্ডে জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দোকানের শাটার কেটে মোবাইল ফোন চুরি,গ্রেপ্তার ৮

দোকানের শাটার কেটে মোবাইল ফোন চুরি,গ্রেপ্তার ৮

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

নিজস্ব প্রতিনিধি 

 

মোবাইল ফোনের শোরুম থেকে এন্ড্রয়েড ফোন চুরি করে পালানোর পথে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন আন্তজেলা চোরচক্রের ৮ সদস্য। এ সময় তাদের কাছ থেকে ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

 

 

 

 

 

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় শ্যামলী পরিবহণে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চট্টগ্রাম জেলার বায়জিদ বোস্তামী থানার সৈয়দপুর গ্রামের মো. আল-আমিন (৩০), একই থানার পাঠানপাড়া গ্রামের ইসরাফিল রহমান (২৭), একই জেলার বাকুলিয়া থানার সিএমপি বাকুলিয়া এলাকার মো. আক্কাস আলী (৩৫) ও চট্টগ্রাম কোতোয়ালি থানার ইসমায়েল ফয়েজো রোড এলাকার মো. হৃদয় (৩৪), নরসিংদী জেলার রায়পুরা থানার চর মদিনানগর গ্রামের মো. ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চব্বাস মোল্লাবাড়ি এলাকার ইয়াছিন আরাফাত (৩৮), কুমিল্লা জেলার চান্দিনা থানার নওয়াবপুর গ্রামের মো. রবিউল (৩৩) এবং একই জেলার মুরাদনগর থানার কামাল্লা গ্রামের আলাউদ্দিন (২৫)।

 

 

 

 

 

 

 

 

 

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ ভোরে বগুড়া জেলার ধুনট পৌর এলাকার মাসুদ টেলিকম নামে একটি দোকানে শাটার কেটে এন্ড্রয়েড ফোন চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। সকালে ওই দোকান মালিক মাসুদ রানা দোকানে গিয়ে শাটার কাটা ও মোবাইল চুরি হওয়ার বিষয়টি দেখে ধুনট থানা পুলিশকে অবহিত করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

তাৎক্ষণিক ধুনট থানা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরের গতিবিধি সনাক্ত করেন। পরবর্তীতে স্থানীয় অটোরিকশা স্ট্যান্ডে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে ৮ জন ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টি সন্দেহ করেন। চালকদের দেওয়া তথ্যমতে ওই আটজন দুই অটোরিকশা রিজার্ভ করে শেরপুর বাসষ্ট্যান্ডে যান এবং সেখান থেকে শ্যামলী পরিবহণের বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তীতে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে আটজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

ওসি আমিরুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয়া সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com