1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
খোলা ভোজ্য তেলের বাড়তি দাম, সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ চাওড়া নদীতে কচুরিপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ অপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুল ফুলবাড়ীতে ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি নেত্রকোনায় মেডিকেল ছুটি নিয়ে বিদেশে প্রধান শিক্ষক, জানেন না কর্তৃপক্ষ চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণের সময় মাটির দেয়াল চাপায় নির্মাণশ্রমিক নিহত ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণবিরোধী অভিযান, দুই পরিবহন চালককে জরিমানা

রায়গঞ্জ পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিসহ ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ফুটবল খেলার বিষয়কে কেন্দ্র করে মারামারির ঘটনায় দায়ের করা নিয়মিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. হেদায়েতুল্লাহ ওরফে হেতু (৫০)কে গ্রেপ্তার করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশি ইউনিয়নের কালিঞ্জা গ্রামের মৃত ফরহাদ তালুকদারের ছেলে।রায়গঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকার গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

 

এদিকে, একই সময়ে রায়গঞ্জ থানা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। অভিযানে শ্রী শাওন চন্দ্র তেলি (২৫), মো. শাহ জামাল, মো. আফাল এবং মো. রফিকুল শেখ (৪৩)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্রী শাওন চন্দ্র তেলি রায়গঞ্জ থানার ক্ষিরতলা এলাকার শ্রীযুক্ত কৃষ্ণ চন্দ্র তেলির ছেলে। মো. শাহ জামাল ধানগড়া গ্রামের মৃত আবু সাইদ শেখের ছেলে। মো. আফাল ক্ষুদ্র বাঁশুরিয়া গ্রামের ফজলের ছেলে এবং মো. রফিকুল শেখ পশ্চিম লক্ষীকোলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com