1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‍্যালি

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

 

মো:সাকিব ,চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধিঃ 

 

 

 

 

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

 

জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর নেতৃত্বে শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, পিপিএম, সদর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর আলম, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ মেসবাহ উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক গোলাম মোস্তফা এবং নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফা হকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

 

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সাক্ষরতার গুরুত্ব, নিরক্ষরতা দূরীকরণ এবং সবার জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

 

আয়োজকরা বলেন, বর্তমান সময়ে সাক্ষরতা বলতে শুধু অক্ষরজ্ঞান অর্জনকে বোঝায় না। অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দক্ষতা, সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানোও এর গুরুত্বপূর্ণ অংশ। একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই।

 

তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। মানসম্মত ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করা গেলে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com