1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি এমপি আয়নুল হকের শুভেচ্ছা পোরশার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ঢাকায় গ্রেফতার নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির ভাঙাচোরা সড়কে নাকাল নাসিরনগর-মাধবপুরের মানুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিউমোনিয়ায় পরিস্থিতির অবনতি, ১২ দিনে ৫৫৬ শিশু ভর্তি

নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

 

নলডাঙ্গা (নাটোর )প্রতিনিধিঃ

 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে মোঃ সুমন শাহ (২০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে আমতলী বাজার এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আমতলী বাজার এলাকায় মাদক সেবনরত অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় মোঃ সুমন শাহকে আটক করা হয়। তিনি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দরবেশপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

 

পরে টহলরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন ঘটনাটি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,(৩৬) ৫ ধারায় অনুযায়ী মাদক সেবনের অপরাধে সুমন শাহকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

মাদকবিরোধী এ অভিযানে নলডাঙ্গা থানার পুলিশ সদস্যদের একটি চৌকস টিম এবং আমতলী এলাকার মাদকদ্রব্য নির্মূল কমিটির সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে নলডাঙ্গা উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com