1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি এমপি আয়নুল হকের শুভেচ্ছা পোরশার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ঢাকায় গ্রেফতার নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির ভাঙাচোরা সড়কে নাকাল নাসিরনগর-মাধবপুরের মানুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিউমোনিয়ায় পরিস্থিতির অবনতি, ১২ দিনে ৫৫৬ শিশু ভর্তি

চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

 

রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অনিয়ম পাওয়া দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর আওতায় লালব্রিজ পশুহাট সড়কে অবস্থিত একটি ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালার নির্দেশ দেওয়া হয়।

 

তবে অভিযানের সময় ওই ক্লিনিকে কয়েকজন রোগী চিকিৎসাধীন থাকায় তাঁদের দ্রুত অন্যত্র স্থানান্তরের পর সিলগালা কার্যকর করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ ছাড়া একই আইনের আওতায় হাজী মোড়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল সেন্টার সিলগালা করা হয়।

 

অভিযানসংশ্লিষ্ট সূত্র বলছে, প্রতিষ্ঠান দুটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। একই সঙ্গে রোগী ভর্তি রেখে চিকিৎসা কার্যক্রম চালানো হলেও সেখানে দায়িত্ব পালনরত কোনো চিকিৎসক বা নার্স পাওয়া যায়নি।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com