1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া নাসিরনগরে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৫ দোকান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক ২৭ আগস্ট আজকের নামাজের সময়সূচি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার সলঙ্গায় আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় এজাহার দায়ের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ফিডিং কর্মসূচিতে আসছে রান্না করা খাবার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

স্কুল ফিডিং কর্মসূচিতে আসছে রান্না করা খাবার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

 

 

মো:সাকিব ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে রান্না করা খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

 

শিগগিরই নির্বাচিত বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

 

বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘ফিডিং কর্মসূচি’ প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু খাবার দেওয়া নয়, বরং পুষ্টিকর খাবার সঠিক সময়ে তাদের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে শ্রীলঙ্কা ও ভারতের বিভিন্ন বিদ্যালয়ে রান্না করা খাবার সরবরাহের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব শিগগিরই রান্না করা খাবার সরবরাহের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। এ জন্য একাধিক পদ্ধতি নিয়ে কাজ করা হচ্ছে। কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের কাছে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়, সেটিই গুরুত্ব পাবে।

 

স্কুলব্যাগ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের অতিরিক্ত বই বহনের বিষয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলগুলো নিয়ে এ ধরনের অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে। নতুন কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের বই বহনের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

তিনি জানান, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীদের সব বই প্রতিদিন বাসা থেকে বহন না করে প্রয়োজনীয় বই শ্রেণিকক্ষে রাখার ব্যবস্থা করা হবে।

 

কিন্ডারগার্টেন স্কুলগুলোর ক্ষেত্রেও নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানে কতগুলো বই পড়ানো যাবে এবং কোন কোন বিষয় পড়ানো হবে, তা নির্ধারণে মৌলিক নীতিমালা তৈরি করা হচ্ছে।

 

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি প্রকল্পের পরিচালক মোঃ আবুল আমিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com