1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে  প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী জুলাই পদযাত্রায় হামলা, আহত সারজিস ও পাটওয়ারী হাটিকুমরুলে আমবোঝাই ট্রাক খাদে উল্টে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ভূরুঙ্গামারীর সোনাহাটে মাদক বিরোধী মানববন্ধনে অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ২ ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ নলছিটিতে মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন রেট সিডিউল হালনাগাদের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান 

ভূরুঙ্গামারীর সোনাহাটে মাদক বিরোধী মানববন্ধনে অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

 

মো. আমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

 

পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে এক সাথে-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট বাজার এলাকায় প্রায় দুই ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মাদকের আগ্রাসন রুখতে মানববন্ধনকারীদের শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। এসময় তিনি বলেন, আমরা সকলকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। মাদকের হাত থেকে বাঁচতে সোনাহাটবাসীকে একযোগে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গসোনাহাট ইউনিয়নে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। মাদকের ছড়াছড়ি কিশোর, তরুণ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক সেবনকারীরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। পরিবার, সমাজ ও ইউনিয়নে অশান্তি ও বিশৃঙ্খলা বাড়ছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে না পারলে মাদক নির্মূল করা যাবে না। মানববন্ধনে মাদক করবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

 

এসময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, সোনাহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্নু, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী, উপজেলা জামায়াতের যুববিভাগের সভাপতি আবু হেনা মাসুম ও সোনাহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

 

মানববন্ধনে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com