1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তিস্তা নদীর ভাঙনে কালিগঞ্জ খেয়াঘাট রক্ষা বাঁধ হুমকির মুখে দিনের বেলা কত মিনিট ঘুমানো সবচেয়ে ভালো? খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়? বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা: মূল পরীক্ষার্থীসহ দুইজন কারাগারে প্রধান শিক্ষক সংকটে রায়গঞ্জ: ১৮৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭টিই চলছে ভারপ্রাপ্ত দিয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ার অভিযোগে দুই অটোমিশু গাড়ি আটকের অভিযোগ, বিপাকে দুই পরিবার ভূরুঙ্গামারীতে ২১ তম হাজী সম্মেলন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রীল শ্রমিক জহুরুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

রীতিমতো অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা দল যে চাপ, উৎকণ্ঠা ও আবেগের মধ্য দিয়ে গেছে, তারই প্রতিফলন দেখা গেছে ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনির কথায়।

 

 

শেষ বাঁশি বাজার পর স্পষ্টতই আবেগাপ্লুত ছিলেন স্কালোনি। ম্যাচ শেষে তার কণ্ঠে তখনো ছিল উত্তেজনার রেশ। আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে হৃদয়ছোঁয়া প্রতিক্রিয়াগুলোর একটি জানিয়ে তিনি বলেন, ‘এটাই আর্জেন্টিনা। এই দল কখনোই হার মানে না।’ এরপর স্বস্তি আর আবেগমেশানো কণ্ঠে যোগ করেন, ‘আমার ১০০তম ম্যাচে হারলে সেটা কেমন যেন হতো। কিন্তু এটাই তো ফুটবল।’

 

 

 

 

 

এরপর স্কালোনি ম্যাচটিকে কঠিন উল্লেখ করে প্রতিপক্ষ দলকেও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এটি ভীষণ কঠিন একটি ম্যাচ ছিল। তবে সবসময় ইতিবাচক দিকগুলোও দেখতে হয়। এই দল কখনো হার মানে না। প্রতিপক্ষকেও অভিনন্দন জানাই। যখন বলা হয়, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, আজ তারা সেটাই প্রমাণ করেছে। তারা সত্যিই দুর্দান্ত একটি দল।’

 

 

আবেগের প্রসঙ্গ পেছনে রেখে খেলার বিশ্লেষণে স্কালোনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দলের শারীরিক পরিশ্রম, সবার সম্মিলিত অবদান এবং প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাওয়ার মানসিকতাকে, ‘সবাই নিজের সর্বোচ্চটা দিয়েছে। শারীরিকভাবে আমরা দারুণ পরিশ্রম করেছি এবং কঠিন পরিস্থিতির মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছি।’

 

 

 

 

এরপর আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার কথা তুলে ধরে স্কালোনি বলেন, ‘যারা এই দলকে বোঝে না, তাদের জন্য বিষয়টি বোঝা কঠিন। আমরা আর্জেন্টাইনরা জানি, এই পথ মোটেও সহজ নয়।’

 

 

 

কেপ ভার্দেকে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে এখন তাদের প্রতিপক্ষ মিসর। আর্জেন্টিনা মাঠে নামার ঘণ্টা চারেক আগে ডালাস স্টেডিয়ামে রোমাঞ্চকর সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল মিসর ও অস্ট্রেলিয়া। ১২০ মিনিটের সেই খেলা ১-১ সমতা নিয়ে টাইব্রেকারে গড়ায়। যেখানে ৪-২ ব্যবধানে জিতে মিসর শেষ ষোলোয় উঠেছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। আগামী ৭ জুলাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মেসি-সালাহদের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com