1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শাহজাদপুর ইউএনও কার্যালয়ে আগুন! নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ কুড়িগ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচি নিহত মান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২ শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছে পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিল জনতা

রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৮ Time View

 

শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান মহাশ্মশানে নবনির্মিত কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ভিপি আয়নুল হক বলেন, “বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই কালী মন্দির নির্মাণের উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে। মন্দিরটি নির্মিত হলে সনাতন ধর্মাবলম্বী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং এটি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।”

 

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

ধলজান মহাশ্মশান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মন্দির নির্মাণে সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মন্দিরটি নির্মিত হলে স্থানীয় ভক্তদের পূজা-অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় ব্যাপক সুবিধা হবে।

 

 

অনুষ্ঠানে আগত ধর্মপ্রাণ ভক্ত ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মহাশ্মশান প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, কালী মন্দির নির্মাণের এই উদ্যোগ শুধু ধর্মীয় অবকাঠামো উন্নয়নই নয়, বরং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com