1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ উপলক্ষে অবকাঠামো নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলা মোড় গরুর হাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল হাসান তামান্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম মহব্বত এবং সাবেক সাংগঠনিক সম্পাদক রোমান বাদশাহ সরকার (জীবন), রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আহসানুজ্জামান, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোক্তাদির সহ আরো অনেকে।

 

 

বক্তারা বলেন, রায়গঞ্জ কুটির শিল্প ও বাণিজ্য মেলা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

মেলার অবকাঠামো নির্মাণ কাজের ব্যবস্থাপনায় রয়েছে ফাইভস্টার গ্লোবাল ইভেন্ট ম্যানেজমেন্ট, কুষ্টিয়া। আয়োজকরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে মেলাকে আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করে তোলা হবে।

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com