1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭ Time View

খ ম,জায়েদ হোসেন, নাসিরনগর,(ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকায় সরকারি খাস জমি দখল করে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

‎বুধবার (২৪ জুন) দুপুরে নূরপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,নূরপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১৬৭ শতক রাস্তা ও খাল শ্রেণির সরকারি জমির ওপর অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। মামলা নং-১২/২০২৫ এর রায়ের আলোকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

‎উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে দোকানঘর ও বসতঘরসহ মোট ১৮টি পাকা, সেমিপাকা ও টিনশেড স্থাপনা ছিল। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।

‎নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন,“সরকারি খাস জমি, বিশেষ করে খাল ও রাস্তার  জায়গা দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আদালতের রায়ের আলোকে সরকারি জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।”

‎তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com