1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, কয়েকটি দোকান পুড়ে ক্ষতি

সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের তাড়াশে আউশ মৌসুমে ব্রি- ৯৮ জাতের ধান চাষের সাফল্যের সম্ভবনা দেখছে কৃষকরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল, তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামে অধিক ফলনশীল ৯৮ জাতের ধান রোপন করতে ব্যস্ত সময় পার করছে। অল্প খরচে অধিক ফলনের আশায় বৃষ্টির পানিতে ট্রাক্টর দিয়ে সামান্য পরিমাণ সার ব্যবহার করে ধান চাষ করা যায়। তিন ফসলী অধিকাংশ জমিতে ব্রি- ধান ৯৮ চাষ করতে পেরে স্থানীয় কৃষকরা বেজায় খুশি। কোথাও কোথাও চারা রোপন করছে আবার কোথাও ধান রোপনের জন্য জমিতে সার বুনছে।

 

 

প্রান্তিক কৃষক পলাশ মিয়া বলেন, এ মৌসুমে অধিক বৃষ্টি হয়, পানি সেচের খরচও কম। জোতদার কৃষক রইচ উদ্দিন ও সাইদুল ইসলাম জানান, “আগে জিরা ধান চাষ করা হতো, অধিক ফলনশীল ৯৮ জাতের ধান বিঘায় ১৬ থেকে ২০ মণ ধান জন্মে, কম খরচে লাভ বেশি, তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকলে এই জাতের ধান ৬৫ দিনে কাটার উপযোগী হয়, বন্যার ঝুঁকি জেনেও এই ধান চাষ করি”।

 

 

 

দেশী গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন,এই সময়ে কাজ না থাকায় আদিবাসী সম্প্রদায়ের মহিলারা অল্প খরচে কৃষক জমিতে ধানের চারা রোপন করে থাকে। সিরাজগঞ্জ জেলার ৬ হাজার হেক্টর জমিতে এ আউশ আবাদ হয়।

 

 

তাড়াশের উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, কৃষকদের ব্রি- ধান ৯৮ আবাদে পরামর্শ দিচ্ছি, আউশ মৌসুমে এই জাতের ধান চাষে কৃষক আগ্রহী হয় কারণ খরাসহিষ্ণু দ্রুত বর্ধনশীল। তাড়াশ উপজেলায় আবাদযোগ্য জমির পরিমাণ ২৫১২৫ হেক্টর এর মধ্যে ৩৬৬০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com