1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল সলঙ্গায় যুবদলের বিক্ষোভ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার আজ “ঐতিহাসিক পলাশী দিবস” রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২ Time View

 

 

রাজীব কুমার মালো,নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি

 

ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে সন্দিগ্ধ হিসেবে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) রাত ১টা ৩৫ মিনিটে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ঝালকাঠি সোপর্দ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, তিমিরকাঠী এলাকার রুস্তুম আলী হাওলাদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (মামুন মেকার) (৪২)  এবং বরিশাল নগরীর গ্যাসটারবাইন এলাকার গোলাম মোস্তফা হাওলাদারের ছেলে মোঃ সোহাগ হাওলাদার (৩৮)।

 

পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার মামলা নং-০৮, জিআর-১০০/২০২৬, তারিখ ৯ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।

 

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ জুন সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ সেতুর দক্ষিণ পাশে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে খয়রাবাদ সেতু অতিক্রম করে ঝালকাঠি প্রবেশ সীমানা গেট এলাকায় গিয়ে শেষ হয়।

 

পুলিশ দাবি করেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন গলি পথে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত দুইজনসহ এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।

 

আদালতে দাখিল করা প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেফতারকৃত দুইজন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মী-সমর্থক ও দলের অর্থদাতা হিসেবে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সম্ভাবনা বিবেচনায় তাদের জেলহাজতে আটক রাখা প্রয়োজন বলে আবেদন করা হয়েছে।

 

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে, এবং মামলার তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com