1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কৃষির বাণিজ্যিকীকরণে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: ত্রাণমন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক   রায়গঞ্জে বাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা যশোরে ৩১পিস স্বর্ণেরবার ও প্রাইভেট কারসহ আটক-২ বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত  শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ধ্বংসের প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, দুই আসামি গ্রেপ্তার। জন্ম থেকেই হাঁটতে পারে না কর্ন, অপেক্ষা শুধু একটি হুইলচেয়ারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে

শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ধ্বংসের প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১ Time View

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে মহাবতার পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং মন্দির ধ্বংসের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (২০ জুন) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এবং চান্দাইকোনা কেন্দ্রীয় মন্দির কমিটির যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. চন্দন কুমার সরকার। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রণজিৎ সেন।

 

 

মানববন্ধনে বক্তব্য দেন চান্দাইকোনা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ডা. শচীন্দ্র নাথ বসাক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সলঙ্গা থানা শাখার সভাপতি ভবেশ চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক গজেন্দ্র নাথ মণ্ডল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি ও সাংবাদিক রাম সরকার বিপ্লব, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অলক বন্ধু তরফদার, ঝন্টু কুমার কর্মকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি লিটন কুমার গুণ প্রমুখ।

 

বক্তারা সম্প্রতি শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী রামচন্দ্রের বিগ্রহ স্থাপনে বাধা ও মন্দির ধ্বংসের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করে—এমন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

 

মানববন্ধন থেকে বক্তারা গাইবান্ধার পলাশবাড়ীর ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের সকল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com