1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর জমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলন টাঙ্গাইলে উচ্চ জলাধার নির্মাণের উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী রায়গঞ্জে ২৬ কোটি টাকার পানি প্রকল্পে ছয় বছরেও মিলেনি এক ফোঁটা পানি  রায়গঞ্জে শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ ঠাকুরগাঁও শহরে অভিযান চালিয়ে ৭লক্ষ ২৮ হাজার জাল নোট সহ ৭ সদস্য আটক এনায়েতপুরের জালালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক রিপোর্ট

 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে সমালোচনার পর প্রধানমন্ত্রীর এ সংক্রান্ত নির্দেশনা এলো।

 

 

 

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানান বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

 

 

 

জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে।’

 

 

ডিসি জানান, প্রধানমন্ত্রী তাকে মৌখিকভাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি।

 

 

 

 

জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

 

 

গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠনের কথা জানানো হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ী’। অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠন করা তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’। প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও সন্তানদের নামের সঙ্গে মিল থাকায় চারটি নতুন ইউনিয়নের মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত—নাম নিয়ে বিতর্ক তৈরি হয়।

 

 

অভিযোগ ওঠে, প্রতিমন্ত্রী তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

 

 

নামকরণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। জাতীয় সংসদ অধিবেশনেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় প্রতিমন্ত্রীকে। গত কয়েকদিনের সমালোচনায় প্রতিমন্ত্রী নিজেও বিব্রত বোধ করেন এবং বিষয়টি নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য নিজেও জেলা প্রশাসককে অনুরোধ জানান।

সূত্রঃ দৈনিক কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com