1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর জমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলন টাঙ্গাইলে উচ্চ জলাধার নির্মাণের উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী রায়গঞ্জে ২৬ কোটি টাকার পানি প্রকল্পে ছয় বছরেও মিলেনি এক ফোঁটা পানি  রায়গঞ্জে শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ ঠাকুরগাঁও শহরে অভিযান চালিয়ে ৭লক্ষ ২৮ হাজার জাল নোট সহ ৭ সদস্য আটক এনায়েতপুরের জালালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

এনায়েতপুরের জালালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

 

সোহেল রানা ,চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

নানা অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিষদের সকল সদস্য।

 

শুক্রবার সকাল ১১টার দিকে জালালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বর সড়কে এ মানববন্ধনে স্থানীয়রাও অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর আলম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, আইয়ুব আলী, শিপ্রা রানী, বিএনপি নেতা শহিদুল সরকারসহ আরও অনেকে।

 

বক্তারা বলেন, জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ দুর্নীতি ও হত্যা মামলার আসামী এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হওয়ার পরও চেয়ারম্যানের দায়িত্ব পালনের নামে লুটপাট করে যাচ্ছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জালালপুর ইউনিয়নের সাবেক সভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে।

 

বক্তারা আরও বলেন, হাজী সুলতান মাহমুদে বিরুদ্ধে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ সহ অপসারণের দাবিতে ইতোমধ্যে শাহজাদপুরের ইউএনও সহ সংশ্লিষ্ট দপ্তরে পরিষদের সকল ইউপি সদস্য সাক্ষরিত দরখাস্ত দেয়া হয়েছে। তারপরও কতিপয় প্রভাবশালীকে ম্যানেজ করে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের দাবি জানান তারা।

 

এদিকে সকল অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ষড়যন্ত্র মুলক ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। যার কোন সত্যতা নেই।

 

মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com