1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

 

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি এবং খাদ্যপণ্যে অতিরিক্ত রং ব্যবহারের অভিযোগে সিরাজগঞ্জে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার বড়বাজার এবং রায়গঞ্জ উপজেলার হাসিল বটতলা এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির দায়ে প্রো. শ্রী সুকান্ত চন্দ্র কুন্ডু-এর মালিক সুকান্ত চন্দ্র কুন্ডুকে ২৫ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স কৌশিক ট্রেডার্স-এর মালিক কানাইলাল সাহাকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে রায়গঞ্জ উপজেলার হাসিল বটতলা এলাকায় আর এফ ফুড প্রোডাক্টস-এ অভিযান চালিয়ে খাদ্যপণ্যে অতিরিক্ত রং ব্যবহার এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রাজু আহমেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বার্থে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। ভোক্তা অধিকারবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সরবরাহে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com