1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১১ Time View

 

সোহেল খান দূর্জয়, নেত্রকোণা প্রতিনিধি 

 

নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পাঁচ শতাধিক ভুক্তভোগী ভূমি মালিক ও এলাকাবাসী।

সোমবার (১৫ জুন) সকালে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, এলএ কেস নং ০৩/২০২১-২০২২-এর আওতায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে বর্তমান বাজারমূল্য ও ভূমির প্রকৃত শ্রেণী বিবেচনা করা হয়নি। বহু বছর ধরে হাট-বাজার ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমিকে আবাসিক বা বাড়ি শ্রেণীভুক্ত করে মূল্যায়ন করায় প্রকৃত মালিকরা ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির নেতা সেলিকুর রহমান স্বপন, মো. নাজিম উদ্দিন, সুমন ফারাহ, মো. আল আমিন খান, শাহাদাত হোসেন ও তৈমুর আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতভিটা, দোকানঘর, আবাদি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান যথাযথ মূল্যায়নের আওতায় আনা হয়নি। ফলে অনেক পরিবার তাদের বসবাস ও জীবিকার প্রধান অবলম্বন হারানোর ঝুঁকিতে রয়েছে।

মানববন্ধন থেকে ভূমির শ্রেণী পুনর্মূল্যায়ন, বাজারদর অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের স্বার্থ সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com