1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে? বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ রায়গঞ্জে ১১ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১ নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত ৫৫ বছ‌রেও উন্নয়নের ছোঁয়া লা‌গে‌নি হয়বৎপুর তৌকাঠি দা‌খিল মাদরাসায় শিশুশ্রম নয়, শিক্ষাই হোক শিশুর অধিকার: রায়গঞ্জে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির বিস্ফোরক মামলায় নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী গ্রেফতার

নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮ Time View

 

 

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি 

 

 

নেত্রকোণায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম।

 

রবিবার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

 

এসময় জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, জেলা প্রেসক্লাব সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা বক্তব্য রাখেন।

 

এসময় বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক মনন গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করে। এতে বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রথম, নেত্রকোণা সরকারি কলেজ দ্বিতীয় ও কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com