1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাযবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে? বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ রায়গঞ্জে ১১ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১ নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত ৫৫ বছ‌রেও উন্নয়নের ছোঁয়া লা‌গে‌নি হয়বৎপুর তৌকাঠি দা‌খিল মাদরাসায় শিশুশ্রম নয়, শিক্ষাই হোক শিশুর অধিকার: রায়গঞ্জে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন

বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৫ Time View

সেলিম রেজা তাজ, যশোর প্রতিনিধি 

 

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২জন আসামীসহ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎রবিবার (১৪ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী ২৮৪৭/- টাকা, ভারতীয় ৪৮৩৭ পিস ইয়াবা, ০৩টি মোবাইল, ৩২টি শাড়ী, ৬২টি তালা, ৪৩প্যাকেট ফুসকা, ২৪ প্যাকেট সনপাপড়ী, ০৪ কেজি তালমিশ্রী, ১৮০টি খাদ্য সামগ্রী, ০২টি হরলিক্স, ০২ কেজি কাজু বাদাম, ০৩ কেজি গুড়া দুধ, ৬০৩টি চকলেট ও ৫০৯৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

‎বিজিবি জানায়,আটককৃত মালামালের মূল্য ২৪,২৩,৬০৭/-(চব্বিশ লক্ষ তেইশ হাজার ছয়শত সাত) টাকা। এবং আটক আসামী সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানার দহাকুলা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে রোকনুজ্জামান।এবং অপর আসামী একই জেলার কলারোয়া থানার রাম ভদ্রপুর গ্রামের কাওসার আলী গাজীর ছেলে আকতারুল ইসলাম।আটক আসামী ২জনকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

‎‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com