1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক মামলায় নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার৩  নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন, হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত! বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন এবার ৫-০ গোলে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল কাতলীয়ভাবে ১৩ জুন তারিখেই সিরাজগঞ্জের তিন প্রভাবশালী মন্ত্রীর মৃত্যু

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০ Time View

 

 

দৃশ্যপট অনলাইন ডেস্ক 

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ব্যয় নির্বাহে এখন থেকে নির্ধারিত হারে ফি আদায় করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিদ্যালয়গুলোতে পরীক্ষা পরিচালনার খরচ মেটাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কোন শ্রেণির শিক্ষার্থীদের কত টাকা ফি দিতে হবে, সে বিষয়েও তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন।

 

 

 

শনিবার (১৩ জুন) বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গার্ল গাইডসের ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

 

 

 

সচিব বলেন, বর্তমানে প্রধান শিক্ষককে স্লিপ বরাদ্দ দেওয়া হয়। তা দিয়ে অনেক ক্ষেত্রে পরীক্ষা আয়োজন করাটা কঠিন হয়ে পড়ছে। অনেক সময় শিক্ষকদের পকেট থেকে টাকা খরচ করতে হয়। তাই শিক্ষকদের ব্যক্তিগত অর্থ খরচ না করে (শিক্ষার্থীদের থেকে) নির্ধারিত সীমার মধ্যে এ অর্থ নেওয়া যেতে পারে।

 

 

সচিব জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা, চতুর্থ শ্রেণির জন্য ৪০ টাকা ও তৃতীয় শ্রেণির জন্য ৩০ টাকা করে পরীক্ষা ফি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এটি কোনো অন্যায় কাজ নয়, কারণ শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ব্যয় করে পরীক্ষা নেওয়া বাস্তবসম্মত নয়।

 

 

 

 

 

মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে স্লিপের বরাদ্দ সীমিত হলেও ভবিষ্যতের জন্য এই বরাদ্দ বাড়ানো হয়েছে এবং আগামী অর্থবছরে বিদ্যালয়গুলো তুলনামূলক বেশি অর্থ পাবে বলে আশা করা হচ্ছে।

 

 

 

পরীক্ষা ফি নিয়ে প্রশ্ন উঠতে পারে উল্লেখ করে সচিব বলেন, বিষয়টি নিয়ে প্রয়োজনে আমি নিজেই ব্যাখ্যা দেবো। বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এর চেয়ে বেশি হারে পরীক্ষা ফি নেওয়ার উদাহরণ রয়েছে। শিক্ষকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দিয়ে পরীক্ষার মতো কার্যক্রম পরিচালনার জন্য বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়াই আমাদের লক্ষ্য।

 

 

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (পরিকল্পনা) ছাইফুল ইসলাম, গার্লস গাইড অ্যাসোসিয়েশনের হলদে পাখি কমিশনার বেলা রাণী সরকার, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ, রাজধানী (অতিরিক্ত দায়িত্ব) ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার আনজুমান আরা, ইয়াসমিন আক্তার বানু ও রওশন আরা খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com